বাংলাদেশে সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট পারভেজ হোসেনের মাতা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর চট্রগ্রাম মহানগরীর নায়েবে আমীর আ.জ.ম ওবাইদুল্লাহ এর শাশুড়ি ও জামায়াতে ইসলামীর সদস্য মোসাঃ ফয়জুন্নেসার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।
ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য এডভোকেট এস এম কামাল উদ্দিন ও ঢাকা জজ কোর্ট শাখা সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার কথা স্মরণ করে এই শোক প্রকাশ করেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুমা মোসাঃ ফয়জুন্নেসা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিলাহি ওয়া ইন্নাইলাইহি রজিউন)। তিনি দীর্ঘ দিন যাবত ঘাতক ব্যাধি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার কফিন রাজধানী ঢাকায় প্রথম জানাজা শেষে তার নিজ জেলা ভোলার চরফ্যাশন উপজেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
এমআর





