বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুরে বাস-অটোরিকশার সংঘর্সে অটোরিকশার তিন যাত্রী নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার বাদিয়াচড়া গ্রামের নইমুদ্দিনের ছেলে লিলু মিয়া (২৫), চাঁনমিয়ার ছেলে আয়ুব আলী (২৪) এবং আব্দুর রহিম (২৫)। আব্দুর রহিমের পিতার নাম জানা যায়নি।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বাবর আল মাসুদ জানান, শনিবার দিনাজপুর থেকে দিথী পরিবহণের একটি মিনিবাস বগুড়া যাচ্ছিল। এদিকে স্থানীয় মুরাদপুর থেকে চার যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চন্ডিহারার দিকে যাওয়ার সময় দ্রুতগামী মিনি বাসটি পিছন থেকে অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে চালকসহ অটোরিকশার ৫ যাত্রী মহাসড়কের ওপর ছিটকে পড়ে। পরে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামীম আকতার জানান, নিহত তিনজনকে হাইওয়য়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মিনিবাসটি গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
এমই





