ভোলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের বহুল আলোচিত আট কপাট বাজার সংলগ্ন উত্তর-পশ্চিম ও পূর্ব পার্শ্ববর্তী স্থান থেকে বিগত কয়েক বছরে অন্ততঃ ১২ থেকে ১৪জন স্ত্রী পরকিয়ার ফাঁদে পরে নিজেদের সন্তানাদি ও দাম্পত্য জীবনের প্রথম স্বামীদের বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পরকিয়ায় গড়া নবস্বামীদের হাত ধরে উধাও হবার ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

বার বার এ ধরনের চরম নিন্দনিয় ও অসামাজিক স্ত্রী নিয়ে যাবার লজ্জা জনক ঘটনায় এলাকার সমাজপতিসহ বখাটে যুবকরাও জড়িত থাকায় আবারো সেই ঘটনার পূনরাবৃত্তি ঘটার অভিযোগ রয়েছে।

জানা যায় আটকপাট বাজারস্থ রুহুল আমিনের স্ত্রী ছয় সন্তানের জননী (ফা-) উধাও হওয়ার পরপর অন্ততঃ ১৪ টি স্ত্রী উধাও হয়ে যায়। এবার জাহানপুর শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের চলমান এস, এস, সি পরীক্ষার্থীনি ছাত্রীর প্রথমা স্বামী মোঃ জামালের স্ত্রী (র-) তার পরকীয়ায় গড়া নবস্বামী মিল্লাতের হাত ধরে উধাও হবার ঘটনাটি এলাকায় আবারো ব্যাপক তোলপাড়ের সৃষ্টি করে তুলেছে।

এ ব্যাপারে জাহানপুর ইউনিয়ন পরিষদে স্বামী জামালের অভিযোগ পত্র দায়ের করা হলেও তা রহস্যজনক কারণে ঝিমিয়ে রয়েছে বলে শোনা গেছে। ফলে অপরাধীরা পার পেয়ে যেন ক্রমান্বয়ে বেপোরোয়া হয়ে উঠছে।
আর এ জঘন্যতম অপরাধে এলাকার সামাজিক পরিবেশ আরো অশান্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় গ্রাম্যমোড়ল, জনপ্রতিনিধি, পুলিশ প্রসাশন ও এলাকার সচেতন মহল এ বিষয়ে জরুরী হস্তক্ষেপ না করলে পরকিয়ার ফাঁদে পড়ে আরো অনেক স্ত্রীই ঘরছাড়ার মত জঘন্যতম ও নিন্দনিয় কাজে জড়িয়ে পরবে, আর স্বামীরা লোক লজ্জায় পড়ে নিজেদের আতœমর্যাদা হারিয়ে ফেলবে।

ইআর