রাজধানীর চকবাজারের খান মার্কেটে ভুয়া কসমেটিকস ও কসমেটিকস তৈরির কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‌্যাব।

রোববার বেলা সাড়ে ১২টা থেকে শুরু হওয়া ওই অভিযানে বেশ কয়েকটি কোম্পানীর বিপুল পরিমাণ ভেজাল শ্যাম্পু জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন, র‌্যাবের ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম শাখার উপপরিচালক মাকসুদুল আলম।

 

জেইউ/ এআর