কক্সবাজারের টেকনাফে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

 

শনিবার ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়েনের নয়াপাড়ার মগপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

 

বিজিবির টেকনাফস্থ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এমএনজে