সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের চাঁনপুর গ্রামের নিজ ঘর থেকে আজিজুর রহমান শাকিল নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আজিজুর রহমান শাকিল ওই গ্রামের আনোয়ার আলীর ছেলে। তিনি সিলেট সেন্ট্রাল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
জানা গেছে, রাতের খাবার না খেয়ে নিজ শয়নকক্ষে যান শাকিল। পরে রাতের খাবারের জন্য ডাকতে গিয়ে জানালা দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা। পরে বাড়ির লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
জেড
সিলেটে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের চাঁনপুর গ্রামের নিজ ঘর থেকে আজিজুর রহমান শাকিল নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) আগামী ৫ নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চেম্বারের সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরী।
ডা. শফিকুর সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন অর্জন গৌরবের
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন অর্জনকে প্রতিষ্ঠানের জন্য গৌরবের মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও কলেজটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. শফিকুর রহমান এমপি।
২০২৯ সালের জুনে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ: নৌপরিবহন মন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ সম্পন্ন করে সড়কটি জনগণের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে প্রকল্পের ভূমি অধিগ্রহণ, নির্মাণকাজসহ সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
















