বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকায় নছিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের আরো এক আরোহী। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পান্না (১৮) ও সাকিব (১৮)। তাদের ঠিকানা পাওয়া যায়নি। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খাঁন এসব তথ্য জানিয়েছেন।

এমএনজে