রাঙামাটিতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুর একটায় রাঙামাটি শহরের শুকরছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে শহরের শুকরছড়ি এলাকায় খাগড়াছড়ি থেকে রাঙামাটির উদ্দেশ্যে এবং রাঙামাটি থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ২ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ১২ যাত্রী আহত হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক নুয়েন খীসা জানান, আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হলেও পরে ৩ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ