চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিমানবন্দর সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে চট্টগ্রাম বন্দরের ৬০ শতক ভূমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধারকৃত ভূমির বর্তমান বাজার মূল্য ৩ কোটি টাকা।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন। রোববার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
রোকেয়া পারভীন জানান, মধ্যম হালিশহর মোজার নিউমুরিং লেবার কলোনি এলাকায় অবৈধভাবে নির্মিত ৪৫টি, দক্ষিণ পতেঙ্গা থানার সিভিল অ্যাভিয়েশন আবাসিক এলাকার সামনে বিমানবন্দর সড়কের পাশে ৬০ এবং দক্ষিণ পতেঙ্গা মৌজার ১৫ নম্বর ঘাট এলাকায় অবৈধভাবে নির্মিত ৪২টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এতে বন্দরের ৬০ শতক জায়গা দখলমুক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, উদ্ধারকৃত ভূমির মূল্য ৩ কোটি টাকা। উদ্ধারকৃত জায়গা বন্দরের ভূমি বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ওএফ





