রাজধানী ঢাকার মতিঝিল থানাধীন ফকিরাপুলের একটি হোটেল থেকে সালমা নামের (১৯) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
১ আগস্ট (রোববার) দিনগত রাতে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য সালমার মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
আজ সোমবার (২ জুলাই) মতিঝিল থানার এসআই সৈয়দ আলী বলেন, সালমা নামের ওই তরুণীর মৃত্যু রহস্য উদ্ঘাটন করা হচ্ছে।
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
এইচএন





