রাজধানীতে অজ্ঞান পার্টির সাত সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা যায়।
রোববার রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. সুমন (২৯), মো. হাসান (২২), মো. সেকেন্দার আলী (২৮), মো. সোহাগ (২০), আব্দুল মান্নান (৭৮), মো. সাইদুল ইসলাম (৩৫) ও আব্দুল জলিল (৪৮)।
ডিএমপি যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, ঈদ ও পূজাকে কেন্দ্র করে রাজধানীতে অজ্ঞান পার্টির সদস্যরা ফের তৎপর হয়ে উঠেছে। ইতোমধ্যেই তাদের খপ্পড়ে পড়ে দু’জন নিহত হয়েছেন। তাই অজ্ঞান পার্টির বিরুদ্ধে রাজধানীতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





