গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কায় ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহিলা ডিগ্রি কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ বাসযাত্রী নিহত হয়েছেন বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক নিশ্চিত করেছে।

তিনি জানান, সকালে উল্লাস পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। পথে মহিলা কলেজের কাছে ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের ২ যাত্রীর মারা যান। এ দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ১৫ জন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বলেও জানান তিনি।
এমকে





