গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ (চরকের হাট) গ্রামের সুভাষ চন্দ্রের ৯ বছরের কন্যা শুশ্মিতা রানী (পল্লবী) কে কমলেন্দুর পুত্র ২ সন্তানের জনক তপন চন্দ্র সু-কৌশলে তার নিজ ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।
এসময় শিশুটির চিৎকারে আশ-পাশের লোকজন ঘটনাস্থলে গেলে তপন পালিয়ে যায়।
জানা যায়, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ওই দিনেই ভর্তি করা হয়েছে। শিশুটি চাচিয়া মীরগঞ্জ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। ধর্ষণকারী লম্পট পলাতক রয়েছে।
তারাপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান এ ঘটনায় মামলা হয়েছে। যার নং-২১-২০১৬।
রুবলে/নাজিব





