রাজধানীর পল্লবী এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবতীকে (১৮) উদ্ধারের ঘটনায় আমির হোসেন (২১) নামে এক যু্বককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ঐ যুবতী গণধর্ষণের শিকার হয়েছেন বলে পুলিশের ধারণা।

বুধবার দুপুর ১টায় পল্লবী এলাকার একটি কোচিং সেন্টার থেকে আমিরকে আটক করে পল্লবী থানা পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে (আমির) এ ঘটনায় জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে বুধবার পল্লবীর সেকশন-১২ এর আল আমিন ইন্টারন্যাশনাল স্কুলের কাছে রাস্তা থেকে ঐ তরুনীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তখন তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ধারণা করছে, ঐ যুবতী গণধর্ষণের শিকার হয়েছেন।

এআই