সিলেটের শায়েস্তাগঞ্জ ফলের রস (জুস) ভেবে তরল বিষ পান করে রোজিনা আক্তার (১১) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জ রেল কলোনিতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার শাহজাহান মিয়ার মেয়ে ও রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
জানা যায়, ওই দিন দুপুরে রোজিনা আক্তার তার বাসায় রাখা জুস মনে করে তরল বিষ পান করে ছটফট করছিল।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এএস





