ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে মো. সোহেল (২২) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাত পৌনে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জগন্নাথ হলের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হক বলেন, শহীদ মিনার থেকে জগন্নাথ হলের দিকে যাওয়া রাস্তার মধ্যবর্তী স্থানে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় কর্মরত পুলিশের গুলিতে সোহেল গুলিবিদ্ধ হন।
পরে পুলিশ তাকে আহতাবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠায়।
এআর





