শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৫ কেজি বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ওষুধগুলো অবৈধভাবে আমদানি করা হয়েছে বলে জানা যায়।

শনিবার ওই মেডিসিনগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, ওষুধগুলো দুটি আলাদা ডিএইচএল কুরিয়ারের মাধ্যমে ১২টি কার্টনে করে বিমানবন্দরে আসে। মেডিসিনগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। আমদানি নীতি লঙ্ঘন করে ভারত থেকে মেডিসিনগুলো আনা হয়েছে।’

এসএইচ