সাতক্ষীরায় সমাজসেবা অধিদফতেরর উপ-পরিচালক শেখ মুহাসীন আলীর বাড়িতে ডাকাতির চেষ্টা চালিয়েছে ডাকাতরা। এ সময় তার স্ত্রী হাবিবা আক্তার কুমকুমকে কুপিয়ে মারাত্মক জখম করে তারা।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হাবিবা আক্তার কুমকুমকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহকর্তা শেখ মুহাসীন আলী জানান, রাতে ছয়জনের সশস্ত্র এক ডাকাত দল তাদের থাকার ঘরের দক্ষিণ পাশের জানালার গ্রিল কাটে। এ সময় শুব্দ শুনে তিনি ও তার স্ত্রীর ঘুম ভেঙে যায়।
পরে ডাকাতরা ঘরে ঢুকে তার স্ত্রীর মাথায়, হাতে ও পায়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসলে ডাকাতরা ভয়ে পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, এ ঘটনার খবর শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।
এসএম





