শরীয়তপুর জেলার সদর থানায় এই প্রথমবারের মত আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরণের প্রস্তুতি। তিন দিনব্যাপী এই ইজতেমা শুরু হবে ১১ ফেব্রুয়ারি।

এ ব্যাপারে মাওলানা মোকলেছুর রহমান জানান, শরীয়তপুর পৌর এলাকার মার্কাস মসজিদের মুসল্লিদের উদ্যোগে জেলায় এই প্রথমবারের মতো আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হয়েছে। শরীয়তপুর সদর উপজেলার রাজগঞ্জ এলাকায় কীর্তিনাশা নদীর পূর্ব পাড়ে এ ইজতেমার আয়োজন করা হয়। প্রায় ১ মাস ধরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শত শত মুসল্লি এ ইজতেমা সফল করার জন্য কাজ করছেন।

তিনি আরও বলেন, স্থানীয় মুসল্লির পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে বহু মুসল্লি ও ওলামায়ে কেরাম এখানে এসে বয়ান দিবেন। বিশেষ করে ঢাকার কাকরাইল মসজিদ থেকে অভিজ্ঞ ওলামায়ে কেরামগণ এখানে যোগদান করবেন।

প্রশাসনের পাশাপাশি মুসল্লিদের পক্ষ থেকে পাঁচশ লোক নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।

এমই