গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনার কবলে পড়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজ।
সোমবার বিকালে উপজেলার নুনেগাড়ি দক্ষিণ বগুড়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, দুপুরে জিপে করে পলাশবাড়ী হয়ে ঢাকা যাচ্ছিলেন তুরিন আফরোজ। পথে দক্ষিণ বগুড়া বাসস্ট্যান্ডের কাছে দুই কিশোর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় তুরিন আফরোজের গাড়িকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের এক আরোহী আহত হয়। এছাড়া তুরিন আফরোজের গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এসময় তার সঙ্গে থাকা পুলিশ আহত কিশোর রানাকে আটক করলেও অপরজন পালিয়ে যায়।
এমই/রুবেল





