২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের হরতালের সঙ্গে যুক্ত হওয়া হরতালের সমর্থনে রাজধানীর উত্তরায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহনগরী উত্তরের নেতাকর্মীরা।
সকাল ৮ টায় মহানগরী অর্থ সম্পাদকের নেতৃত্বে উত্তরার দক্ষিণখান এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে ছাত্রশিবির নেতাকর্মীরা।
মিছিলটি দক্ষিণখান থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোডের কাছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসয় মিছিলে আরো উপস্থিত ছিলেন, মহানগরী সাহিত্য সম্পাদক শাহিন সরকার, দক্ষিনখান থানা সভাপতি, উত্তরখান থানা সভাপতি, এয়ারপোর্ট থানা সভাপতিসহ স্থানীয় অন্যান্য শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইআর





