ভোলা সরকারি কলেজে ১৫ মার্চ রোববার থেকেশুরু হল ৩দিন ব্যাপী বার্ষিক সিরাতুন্নবী (সঃ) মাহফিল ও দোয়া উপলক্ষ্যে প্রতিযোগিতা। এতে প্রত্যেক প্রতিযোগী ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে অংশগ্রহণ করতে পরবে ।

প্রতিযোগীতার বিষয়গুলো হলো- পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাতে রাসুল (সঃ), ইসলামী কবিতা আবৃতি, আযান, প্রবন্ধ রচনা ও উপস্থিত বক্তৃতা।

রোববার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় ও মোঃ মহিউদ্দীনের পরিচালনায় শুরু হয় এ প্রতিযোগিতা।

অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতারেরসভাপতিত্বে অনুষ্ঠানেআরও উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মহসিন গোলদার, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জামাল উদ্দীন, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সুলতান মাহমুদ রিয়াজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক বদিউজ্জামান, বাংলা বিভাগের প্রভাষক মনির হাসান ও রিয়াজ উদ্দীনপ্রমূখ।

এমকে