নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ ব্যাপারে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
এ বছর ১০ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন। এরমধ্যে ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ জন ছাত্র এবং ৫ লাখ ২ হাজার ৮৯১ জন ছাত্রী। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবারই প্রথম তথ্য প্রযুক্তি আবশ্যিক বিষয় হিসেবে পরীক্ষা শুরু হচ্ছে।
সারাদেশে হরতাল-অবরোধের মধ্যে সুষ্ঠুভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ করায় আইন-শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন।
এসএইচ





