শ্রীমঙ্গলে নিহত হাতি রাজলক্ষীর ময়নাতদন্ত গত শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে।

ময়নাতদন্ত শেষে পুলিশ ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের উপস্থিতিতে মালিক সিরাজুল ইসলাম রাত ১২টায় ৩৪ বছর বয়সী নানা স্মৃতি বিজড়ীত নিজ হাতে পোষা রাজলক্ষীকে মাটি চাপা দেন।

ময়নাতদন্তকারী কর্মকর্তা রুহুল আমি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মেরুদন্ডে আঘাতের কারণে এবং ফুসফুসে পানি জমে শ্বাস কষ্টে রাজলক্ষী মারা গেছে।

তবে আমাদের ঢাকা অফিস থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট আসলে রাজলক্ষী মারা যাওয়ার আসল কারণ জানা যাবে বলে তিনি জানান।
জেড