ঢাকার স্বামীবাগের ঐতিহ্যবাহী ইসকন মন্দিরসহ দেশের বিভিন্ন স্থানে মঠ মন্দিরে হামলা, ভাংচুর, হিন্দু বাড়িঘরে হামলা, লুটপাট, নির্যাতন, জমি দখল, নারী অপহরণ ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে মাবনবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি হিন্দু সংগঠন।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু যুব মহাজোট, হিন্দু ছাত্র মহাজোট, বাংলাদেশ সচতেন হিন্দু পরিষদসহ বেশ কয়েকটি

সংগঠন বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেয়। সংগঠনে ঢাকাসহ কয়েকটি জেলার হিন্দু ধর্মালম্বীরা এতে অংশ নেন। বিশেষ করে যারা বিভিন্ন সময়ে হামলা ও ভাঙচুরের শিকার হয়েছেন।

বিক্ষোভ সমাবেশ শেষে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি মনোজ কুমার মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব মানিক চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক বিপুল বিশ্বাস, ছাত্র বিষয়ক সম্পাদক ফনিভূষণ হাওলাদার প্রমুখ।

হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ্র চন্দ্র প্রমাণিক বলেন, প্রতিদিনই আমাদের ওপর হামলা করা হচ্ছে। সরকার ও বিরোধীদল মিলিমিশে আমাদের ওপর হামলা করছে। প্রকৃত হামলাকারীকে না ধরে একে অপরকে দোষারোপে ব্যস্ত থাকছে।

তিনি আরো বলেন, তাই আমরা সরকার ও বিরোধী দলের উপর নির্ভর করবো না, এখন থেকে নিজেদের নিরাপত্বা নিজেদের ঘাড়ে তুলে নেব। আমরা এখন থেকে বাড়ি বাড়ি অস্ত্র রাখবো। যাতে কেউ আমাদের উপর হামলা না করতে পারে।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ