মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার ব্রাহ্মণবাজার ভাটেরা এলাকায় এ ঘটনা ঘটে। তবে, বাসটিতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
এলাকাবাসী জানায়, কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকার ভাটেরা রোডে একটি বাস দাঁড় করানো ছিল। হঠাৎ ৭-৮জন দুর্বৃত্ত বাসটিতে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকলিমা আক্তার জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
কেএইচ





