সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় পাকশী বিভাগীয় রেলওয়ে দপ্তর থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে গঠন করা ওই তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ আরিফুল ইসলাম টুটুল, পাকশী বিভাগীয় রেলওয়ে মেডিক্যাল অফিসার এস কে রায় ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) অশোক রায়।

উল্লেখ্য, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনের সঙ্গে বরবাহী মাইক্রোবাসের ধাক্কার এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

জেড