বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ ঘন পরিবেশের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ভগবান শ্রীকৃষ্ণের জম্মষ্টমী মহোৎসব পালন করা হচ্ছে।
এ উপলক্ষে শনিবার সকাল ৭টায় জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দময়ী কালীবাড়ী প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য এক র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আনন্দময়ী কালী বাড়িতে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন এবং জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ পাল ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট প্রণব কুমার দাস।
র্যালিতে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষসহ সব বয়সী সাধারণ মানুষ অংশ গ্রহণ করে। র্যালি শেষে জীব জগতের কল্যাণ কামনা করেন ভক্তরা।
এআর





