নদী থেকে থেকে পানি নিচ্ছে গ্রামের বধু। পাশেই নদীতে জাল দিয়ে মাছ ধরছে মাঝি। গাছের নিচে বসে আছে কৃষক। তারই পাশে গরু-ছাগল মাঠে ঘাষ খাচ্ছে। এমনই দৃশ্য প্রধানমন্ত্রী একটি বাড়ি একটি খামার। সেই একটি বাড়ি একটি খামারের উপর নজর রেখে শাড়ি কারুকাজ করেছে টাঙ্গাইলের পাথরাইলের শাড়ি ব্যবসায়ী রঘুনাথ বসাক। সে প্রায় ১ লক্ষ টাকার বিনিময়ে সাড়ে ৪ মাস সময়ে এই শাড়ীটি তৈরি করেছেন।

এ শাড়ি বানানোর কাজ করা কারিগর মো. হুমায়ন মিয়া বলেন, আমরা প্রতি বছর ভিন্ন ডিজাইন ও নতুনত্বভাব অনুযায়ি শাড়ি তৈরি করি। সেই অনুযায়ি এ শাড়িটি আমি প্রায় সাড়ে ৪ মাসে এ শাড়িটি তৈরী করেছি। একটি বাড়ী একটি খামার প্রকল্পের দৃশ্য অনুযায়ি এ শাড়িটি বানানোর চেষ্টা করেছি। এ শাড়িতে কাজ করতে আমার ভালই লেগেছে।

ব্যবসায়ী রঘুনাথ বসাক বলেন, আমার শাড়ির সুতা ও ডিজাইন দেখে এ আগে প্রধানমন্ত্রী আমাকে ১ লক্ষ টাকা পুরস্কার দিয়েছেন। সেই পুরস্কার পেয়ে আমি খুব আনন্দিত। তাই প্রধানমন্ত্রীর একটি বাড়ী একটি খামারের দৃশ্য অনুযায়ি এ শাড়িটি বানিয়েছি। এ শাড়ি তৈরী করতে আমার প্রায় ১ লক্ষ টাকা খরচ হয়েছে। এ শাড়ি তৈরী করতে সাড়ে ৪ মাস সময় লেগেছে।

আবু কাওছার/জারিফ