দিনাজপুর জেলার সদর উপজেলায় আওলিয়াপুর ইউনিয়নের লুকরন মিশন স্কুলের নৈশপ্রহরীকে কুপিয়ে খুন করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোদোয়ানুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এমই