রাজধানীর সায়দাবাদে বাসের চাপায় হিরণ (২৮) নামে এক বাস চালক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে চালক হিরণ রাস্তার পাশে গাড়ি রেখে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লাগামী একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে   চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
মেডিকেল সূত্র জানিয়েছে, তিনি বলাকা বাসের চালক ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় ও ঠিকানা পাওয়া যায়নি।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]