মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর ও টেঙ্গর থেকে পৃথক  অভিযানে ২৯ বোতল ফেনসিডিল ও ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময়  দু্ই মাদক বিক্রেতাকেও আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১০ টার দিকে শহরের ইসলামপুর থেকে ফেনসিডিলসহ মালেক মিয়াকে আটক করে পুলিশ।

এর আগে সোমবার রাত ১২ টার দিকে জেলা সদরের টেঙ্গর থেকে ইয়াবাসহ রিয়াদ মিয়াকে  আটক করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবুল খায়ের ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

জেআই