ফেনীর ছাগলনাইয়া উপজেলায় দেয়াল চাপা পড়ে মা-ছেলে মারা গেছে।
রবিবার বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের মধু গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানান, ওমান প্রবাসী মাহফুজুর রহমান তার পুরাতন মাঠির ঘর ভেঙে নতুন ঘর করছিলেন।
বিকেলে তার তিন বছর বয়সী ছেলে অর্ক দেয়ালের নিচ দিয়ে যাওয়ার সময় চাপা পড়ার উপক্রম হয়। তাকে বাঁচাতে গেলে মা শামিনা আক্তার (২৩) ও ছেলে দেয়ালের নিচে চাপা পড়ে। এতে সেখানেই শিশু অর্ক এবং রাতে চিকিৎসাধীন অবস্থায় ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে শামিনা আক্তার মারা যায়।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমই





