করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বহনে বিশেষ হেলিকপ্টার প্রস্তুত করেছে বাংলাদেশ বিমানবাহিনী। এরই মধ্যে কীভাবে রোগী বহন করবে এবং হেলিকপ্টারের ভিতরে কী কী ব্যবস্থা থাকবে- এ নিয়ে মহড়াও চালানো হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হক -এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এএসএম ফকরুল ইসলাম গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘাঁটি জহুরুল হক -এর গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফী বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করে চলেছি। দেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের দূরদূরান্তের রোগীদের পাশে সক্রিয় থেকে এগিয়ে যেতে চায় বাংলাদেশ বিমানবাহিনী।

এমবি