ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী মহাপরিদর্শক (প্রশাসন) আব্দুল জলিলের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার রাত ৯টার দিকে দোতালা বাসার জানালার পাশে ছোঁড়া ককটেলটি বিস্ফোরিত হয়।
চকবাজার থানার অফিসার ইন চার্জ (ওসি) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
আব্দুল জলিল জানান, কারা অধিদফতরের পাশেই তার বাসা। পাঁচ তলা বাসার দোতায় থাকেন তিনি। হঠাৎ দোতালার জানালার পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় পরিবারের সবাই আতঙ্কিত হন।
কেএইচ





