দুই হাজার টাকার জন্য নিজের চার বছরের শিশু সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে মাহবুব মিয়া (২৫) নামে এক যুবক।এ ঘটনায় আরো দগ্ধ হন-মাহবুবের বাবা জামাল মিয়া (৪৮), মা মঞ্জুরা বেগম (৩৬) ও ছোটভাই মাহফুজ (১৩)।
ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলা শহরের কো-অপারেটিভ ব্যাংক এলাকায়।
বুধবার (৩০ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মাহবুব দুই হাজার টাকার জন্য তার মা মঞ্জুরার ওপর চাপ সৃষ্টি করে। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে মাহবুব তার নিজের মোটরসাইকেলসহ শিশু সন্তান আবিরের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং পরে নিজেও আত্মহননের চেষ্টা করেন। পরে তাদের দুজনকে বাঁচাতে এগিয়ে এসে পরিবারের অন্যরা দগ্ধ হন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, একই পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ হওয়ার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এএইচ





