কুষ্টিয়া জেলার সদর উপজেলার বটতৈল এলাকায় সানাউল্লাহ নামের এক হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ সময় দুর্বৃত্তরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুজ্জামানকে কুপিয়ে গুরুতর আহত করে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হোমিওপ্যাথি চিকিৎসক সানাউল্লাহ ও ড.মো.সাইফুজ্জামান মোটরসাইকেলে কুষ্টিয়া থেকে বটতৈলের দিকে রওনা হন।

পথে বটতৈল এলাকায় দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি কুপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মারা যান ডা. সানাউল্লাহ।

স্থানীয়রা দ্রুত শিক্ষক সাইফুজ্জামানকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

এমই/এআই