নড়াইল জেলা শহরের প্রাণকেন্দ্রে একমাত্র স্টেডিয়াম রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি জেলা ও দেশবাসির নিকট বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম নামেই পরিচিত। শুক্রবার (২৮এপ্রিল) হঠাৎ করে সবার নজরে পড়ে স্টেডিয়ামের গেটের নাম ফলকে নতুন নাম লেখা হয়েছে ‘‘ নড়াইল জেলা স্টেডিয়াম, নড়াইল’’।

এ নিয়ে বিভিন্ন মহলে চলছে ক্ষোভ। স্বাধীনতা যুদ্ধের সূর্য সন্তান নড়াইল তথা বাংলাদেশের গর্ব বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। জাতির এই শ্রেষ্ঠ সন্তানের নামে ‘‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম’’ নামকরণ রয়েছে বহুকাল আগে থেকে। হঠাৎ করে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নাম পরির্বতন করায় জেলাবাসী রীতিমতো হতবাক হয়েছে।

বিষয়টি নিয়ে নড়াইলের জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু জানান, এটা ঠিকাদারের ভুল। এখন প্রশ্ন হলো ঠিকাদার যখন কাজ পেয়েছেন, তখন কি স্টেডিয়ামের নামটি তিনি জানতেন না?

অবিলম্বে নতুন নাম ফলকটি অপসারণের জোর দাবি জানিয়েছেন জেলাবাসী। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এ নিয়ে ঝড় উঠেছে। এমনকি একই সাথে জেলা প্রশাসকের বিভিন্ন দুর্নীতি, অনিয়ম সম্পর্কে চলছে নানা গুঞ্জন।

হুমায়ুন/এমএনজে