অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘শিক্ষা ছাড়া মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় না, শিক্ষা মানুষের পছন্দের অধিকার।’
সিলেট সরকারি মহিলা কলেজের ৭৫ বছর পূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে গত ৩০ বছরে কর্মজীবী নারীর সংখ্যা ৭ থেকে শতাংশ বেড়ে ৪৫ শতাংশে পৌঁছেছে।
কলেজ অধ্যক্ষ ড. মোহাম্মদ নজরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ ও কেয়া চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ ও প্রাইভেটাইজেশন বোর্ডের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী।
এর আগে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
জেআই





