জাতিসংঘের সাধারণ অধিবেশন যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নিউইয়র্কের একটি হোটেলে এ বৈঠক হয়। তবে বৈঠকের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
বৈঠকের পরই ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের টুইটারে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠকের একটি ছবি শেয়ার করা হয়েছে। টুইটে লেখা হয়েছে, ‘প্রতিবেশী এবং একজন মূল্যবান বন্ধুর সঙ্গে বৈঠকের পর.. ।’
কেএইচ





