করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

আজ (২৯ জুলাই) বুধবার কুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এই তথ্য জানান।

মৃত্যুদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। এখন পর্যন্ত কুমেক হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৭৫ জন।

ডা. সাজেদা খাতুন জানান, মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লার সদর উপজেলার তালতলা এলাকার জুলফিকার আলী টিটু (৪৬), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ফুলমিয়া (৬৫), চৌদ্দগ্রাম উপজেলার আতন্নেচ্ছা (৭৭), দেবিদ্বার উপজেলার শাহানারা বেগম (৫৫), দেবিদ্বারের কাদিরপুর এলাকার শাহাজাহান (৫৫) ও কুমিল্লার ক্যান্টেনমেন্ট এলাকার তাসলিমা (৪০)।

জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৩৬০ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ৫৬৩ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪১ জন।

এমবি