হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩ লাখ টাকা মূল্যের কসমেটিকস ও ওষুধ জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ।
রোববার রাত সাড়ে ৭টার দিকে এসব জব্দ করা হয়।
কাস্টমসের সহকারী কমিশনার মো. আলামিন বিষয়টি নিশ্চিত করে জানান, আবদুল আওয়াল ও এহতেশাম নামে দুই বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক এমিরেটস এয়ারের একটি ফ্লাইটে (ইকে৫৮৪) ঢাকা আসেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের তল্লাশি চালিয়ে এসব কসমেটিকস ও ওষুধ জব্দ করা হয়।
এআই/





