খাগড়াছড়ি পার্বত্যজেলার গুইমারা উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন। উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এই কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে এই সামাজিক সংগঠনটি।

পৌষের এই কনকনে শীতকে উপেক্ষা করে বুধবার সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত হতদ্ররিদ্র ও নিম্ন আয়ের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল তুলে দিয়েছেন স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

মানবতার কল্যাণে এমন কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানিয়ে সমাজের বিত্তশালিদেরও এই উদ্যেগে সহযোগীতা করার আহবান জানায় সংগঠণটি।

শীতবস্ত্র বিতরণের এমন উদ্যেগকে স্বাগত জানিয়েছে অসহায় ও ছিন্নমূল মানুষেরা। কম্বল পেয়ে রেহানা বেগম নামের এক হতদ্ররিদ্র ব্যক্তি আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

এসময় উপস্থিত ছিলেন, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আবু বকর ছিদ্দিক, সহ-সভাপতি ইন্জিনিয়ার আরিফুল ইসলাম(বাবু), সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, রুইল্রাপ্রু মারমা, কংজরী মারমা, করিম উল্লাহ প্রমুখ।


আবু বকর/নাজিব