ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (৩১ আগস্ট) গভীর রাতে কোটচাঁদপুর শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।    

অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালেহ উদ্দিন জানান, তাজুল ইসলাম জামায়াতের কোটচাঁদপুর উপজেলা আমির। তার বিরুদ্ধে নাশকতার মামলা আছে।   

উল্লেখ্য, এর আগেও নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। 

এমবি