দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একটি পুকুর থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ চাঞ্চল্যকার ঘটনাটি ঘটেছে,বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা রাজশাহী পাড়া গ্রামে।
গ্রামের ওবায়দুর রহমান এর স্ত্রী মা সোজেনা বেগম (২৩)ও শিশুকন্যা তাজেরিন খাতুন(৪)এর লাশ আজ সকালে বাড়ির পাশে একটি পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী।পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ দৃ’টি উদ্ধার করেছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম শওকত হোসেন,বেলাল জানিয়েছেন, এটি হত্যা,আত্মহত্যা না দূর্ঘটনা এখনও বলা যাচ্ছে না। তদন্ত চলছে। যেহেতু এখনও কেউ এ বিষয়ে অভিযোগ করেনি, তাছাড়া পানিতে পড়ে মৃত্যুর বিষয়টি স্থানীয় চেয়ারম্যান হস্তক্ষেপ করেন।
তাই ঘটনার সাথে জড়িত সন্দেহে কাউকে আটক করা সম্ভব হয়নি। লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় পাল্টাপুর ইউপি চেয়ারম্যান কোকিল চন্দ্র রায় জানান,হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়েছিলো তারা। শিশু মেয়েটি পানিতে পড়ে যাওয়ায় তাকে উদ্ধার করতে গিয়ে মা ও মেয়ে দু’জনই পানিতে ডুবে মারা গেছে। এটা এলাকাবাসী ধারনা করছে।
স্বামী ওবায়দুর রহমান জানিয়েছেন, ভোর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে হয়ে আবার ঘরে শোয়ার সময় স্ত্রী ও মেয়েকে বিছানায় শুয়ে থাকতে দেখেছেন। তার ঘুম ভেঙ্গেছে এলাকাবাসীর চিৎকারে। যে তার স্ত্রী এবং মেয়ে পুকুরে ভাসছে।
এসএইচ





