ঝিনাইদহ-যশোর সড়কের রহমতপুর ভাগাড় এলাকায় জামিরুল ইসলাম (৩০) নামে এক পুলিশ কনস্টেবল বাসের চাপায় নিহত হয়েছেন।
সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বারোবাজারে চেক পোস্টে গাড়ি চেকিং করছিলেন জামিরুল ইসলাম। এসময় একটি মাইক্রোবাসকে ঠেকাতে গেলে সেটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জামিরুল ইসলাম।

এমএম