রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের গাড়ি চুরি চক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিনগত রাতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান।
র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা গাড়ি চুরির চক্রের সক্রিয় সদস্য।

এমএনজে