হৃদরোগে আক্রান্ত হয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

মঙ্গলবার দুপুরের দিকে একটি হোটেলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন হোটেল কর্মীরা।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে অতিরিক্ত সচিব মর্যাদায় নতুন দায়িত্ব দেয়া হয় সাবেক এই ছাত্রনেতাকে।

এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।

১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আইনজীবী ও মা শিক্ষক। শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর।

ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

তার স্ত্রী আইনজীবী ও শাকিলের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে।

এমই