রাজধানীর মতিঝিলে আকিজ বিড়ি গ্যারেজের সামনে থেকে পিস্তল, চাপাতি ও গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ৩ টার দিকে তাদের আটক করা হয় বলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন মতিঝিল থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দুলাল।

আটককৃতরা হলেন, রবিউল ইসলাম (৩৫), আমানুর রহমান (৩৮) ও সাঈদুর রহমান (২৭)। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়।

মতিঝিল থানার এসআই দুলাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

এমআর/জেডআই