বান্দরবান জেলার থানচি উপজেলায় তিন ব্যবসায়ীকে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল শেষে এ হরতালের ডাক দেন। থানচি উপজেলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্য হ্লা চিং মার্মা বলেন, তিন ব্যবসায়ী হত্যার ঘটনায় উপজেলায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বেশ কয়েকটি অফিসে ভাঙচুরও চালিয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
অপহরণের দুইদিন পর সোমবার বিকেলে উপজেলার ডিমপাহাড় এলাকা থেকে তিন গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এমবি





